reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০১৬

প্রতি দশ মিনিট পর পর ভ্রূণের গঠন দেখা যাবে

এবার ভ্রূণ গঠনের প্রাথমিক পর্যায় থেকেই তা দেখার সুযোগ হচ্ছে মা-বাবা। ভ্রূণ কয়েকটি কোষে থাকা অবস্থায় তার ছবি দেখানো হছে লন্ডনে। যুগান্তকারী ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) টেকনোলজিতে মা-বাবার জন্য এ সুবিধা নিয়ে আসা হচ্ছে। আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) বা টেস্টটিউব পদ্ধতি হচ্ছে মানবদেহের বাইরে গর্ভ ধারণ করার পদ্ধতি।

সাম্প্রতিক সময়ে আইভিএফ ক্লিনিকগুলোতে ভ্রূণ বিকাশের সময় প্রথম কয়েক দিনের কোষের বৃদ্ধির ছবি দেখার সুবিধা করা হয়েছে। এতে চিকিৎসকেরা সবচেয়ে সবল ভ্রূণটি বেছে নিয়ে গর্ভে প্রতিস্থাপন করেন। এতে সন্তান ধারণের সম্ভাবনা বাড়ে। এ পদ্ধতিতে সন্তানের জীবনের একেবারে প্রাথমিক পর্যায় থেকে দেখার সুযোগ পান মা-বাবা।

সম্প্রতি লন্ডনের কিছু ক্লিনিকে ভ্রূণের লাইভ ফুটেজ দেখার সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করেছে। এতে ল্যাবে থাকা অবস্থায় অনাগত সন্তানের ভ্রূণের বেড়ে ওঠার দৃশ্যটিই সরাসরি দেখতে পান মা-বাবা।

লিভারপুলের হিউট ফার্টিলিটি সেন্টারের কর্মকর্তা চার্লস কিংসল্যান্ড বলেন, ‘টাইমল্যাপস টেকনোলজির মাধ্যমে সন্তান জন্মের একেবারে প্রথম দিন থেকে ছবি তোলা যায় এবং তা ইউএসবি স্টিকের মাধ্যমে মা-বাবার সামনে হাজির করা যায়। এর আগে মা-বাবাকে সন্তানের বেড়ে ওঠার বিষয়টি জানতে ক্লিনিকে ফোন করতে হত কিন্তু এখন থেকে তার আর প্রয়োজন পরবে না।

কিংসল্যান্ড বলেন, ভ্রূণ অত্যন্ত স্পর্শকাতর। আগে প্রতি ২৪ ঘণ্টায় ভ্রূণের অবস্থা পর্যবেক্ষণ করা যেত। এখন প্রতি ১০ মিনিট পরপর ভ্রূণের ছবি তোলা যায়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভ্রূণ,মা,বাবা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist