reporterঅনলাইন ডেস্ক
  ১৬ ডিসেম্বর, ২০১৬

সারাদিন ঘুমভাব, দূর হবে ৯ উপায়ে

অফিসে ঢুকতে না ঢুকতেই শুরু হয় কাজ। কিছুক্ষণ কাজের পরই ক্লান্তি যেন পিছু ছাড়ছে না। বাড়ি থাকলেও সেই একই রকম। শীতকালটা আসলে এ রকমই।

এ সময় বিছানা ছেড়ে কাজ করার অর্থ হলো রীতিমতো যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়া। আর কাজ করতে গিয়েও সেই ঘুম ঘুম ভাব। তবে চিন্তা নেই। আপনি এই ৯টি কাজ করে দেখতে পারেন।

-ঘুম পেলেই গান শুনুন। দেখবেন, ঘুম নিমেষে হাওয়া।

-মস্তিষ্ককে সচল রাখার জন্য সর্বদা কাজের মধ্যেই থাকুন। প্রয়োজনে কাজ থেকে মিনিট পাঁচেকের ব্রেক নিন। দেখবেন ঘুম চলে গিয়েছে।

-ক্লান্তি দূর করতেই হোক কিংবা ঘুম থেকে মুক্তি—বাইরে গিয়ে, গায়ে একটু রোদ লাগিয়ে দেখতে পারেন। স্ট্রেস হোক বা ঘুম, গায়ে রোদ লাগালে নিমেষে গায়েব হয়ে যাবে সব।

-প্রয়োজনে একটু হেঁটে নিন। ৫ মিনিটের হাঁটা আপনার ঘুম কাটিয়েই দেবে।

-কাজের ফাঁকে মিষ্টি এড়িয়ে চলুন। এই ধরনের খাবার খেলে আপনার ঘুম পেতে বাধ্য।

-ঘুম পেলেই চা বা কফি খান। এক কাপ কফি বা চা আপনার সমস্ত ক্লান্তি কাটিয়ে দেবে।

-খুব ঘুম পেলে বা ক্লান্তি লাগলে চোখে-মুখে ঠাণ্ডা পানির ঝাপটা দিন।

-কফি বা চায়ের বদলে লেবু পানি বা গ্রিন টি-ও খেয়ে দেখতে পারেন। কিছুক্ষণের বিরতিতে এটি খেলে সারাদিনে ক্লান্তি থেকে মিলবে মুক্তি।

-তবে এই ঘুম রোজকার রুটিন হলে কিন্তু মুশকিল। এই সমস্যা থেকে মুক্তি পেতে সকালে উঠে ওয়ার্কউট করুন। সঙ্গে পরিমাণ মতো খাবার। সারাদিন ফ্রেস থাকবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঘুমভাব,শীতকাল,ক্লান্তি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist